![]() |
| জাতীয় শোক দিবস ২০২১ |
১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির প্রস্তাবনায় যশোর রোটার্যাক্ট এবং ইন্টার্যাক্ট পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানাই।
প্রতিযোগিতা:
১. রচনা:
ক গ্রুপ(ষষ্ঠ থেকে দ্বাদশ)- বঙ্গবন্ধু ও বাংলাদেশ।
খ গ্রুপ (উন্মুক্ত)- বঙ্গবন্ধুর কারাজীবন।
২. বক্তৃতা:
বিষয়: বঙ্গবন্ধু একটি নাম নয়,একটি ইতিহাস
৩. আবৃত্তি
বঙ্গবন্ধু সম্পর্কে
নিয়মাবলি:
★ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে আগামী ১৪/০৮/২০২১ ইং তারিখ সন্ধার মধ্যে হাতে লিখে রচনা স্ব স্ব ক্লাব সভাপতির মাধ্যমে রোটারি হেল্থ সেন্টারের রিসিপশন অথবা অনুষ্ঠান সমন্বয়কের কাছে জমা দিতে হবে।
★বক্তৃতা এবং আবৃত্তি আগামী ১৫/০৮/২০২১ ইং তারিখে বিকাল ৪.০০ ঘটিকায় রোটারি হেল্থ সেন্টার,যশোরে অনুষ্ঠিত হবে।
★অংশগ্রহণের জন্য প্রত্যেককে ক্লাব সভাপতির মাধ্যামে রেজিষ্ট্রেশন চেয়ারম্যান এর কাছে নাম জমা দিতে হবে।
যৌথ আয়োজনে:
রোটার্যাক্ট ক্লাব অব যশোর, যশোর প্রগতি, গ্রেটার যশোর,যশোর সেন্ট্রাল,যবিপ্রবি, নড়াইল ।
ইন্টার্যাক্ট ক্লাব অব যশোর,যশোর সেন্ট্রাল,যশোর মিডসিটি।
ধন্যবাদন্তে,
প্রোগ্রাম সমন্বয়ক:
ফরিদ আহমেদ
01759433577
সভাপতি
রোটার্যাক্ট ক্লাব অব যশোর প্রগতি।

Post a Comment